Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

কোনো অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ না দেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বলেছেন, প্রজ্ঞাপন বাতিল করতেই হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এই নেতা বলেন, ‘যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে গানের শিক্ষক নিয়োগের দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে জবাব দেবে।’

আজ (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এ হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের এই নেতা। দেশের সব প্রাথমিক বিদ্যালয় বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ।

প্রধান উপদেষ্টার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘আজকে বায়তুল মোকাররমে যে মানুষগুলো নামাজ পড়েছেন, যদি আমরা এই মুসল্লিগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে আপনি এক দিনও টিকতে পারবেন না।’

সৈয়দ ফয়জুল করীম বলেন, হাসিনার আদর্শ বাস্তবায়ন চলছে এই দেশে। তিনি বলেন, ‘আজকে প্রতিটি প্রাইমারি স্কুলে যেই গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল। আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল। আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দেবে (দিতে চেয়েছিল); কিন্তু মুসলমান এবং ওলামায়ে কেরামের আন্দোলনের কারণে দিতে পারেনি।’

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ঢাকা মহানগরীর নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ