Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

তরুণ প্রজন্মকে আইসিটি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য: ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। আইসিটি স্কাউট জাম্বুরি স্কাউট আন্দোলনের শক্তি বাড়ানোর পাশাপাশি দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি করছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আজ (২০ সেপ্টেম্বর) গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ১৯-২১ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এ জাম্বুরির এবারের প্রতিপাদ্য-‘প্রযুক্তি হোক সেবার সহায়ক’। এতে প্রশিক্ষণ, কর্মশালা, উদ্ভাবনী প্রদর্শনীসহ নানা কার্যক্রমের মাধ্যমে স্কাউটদের প্রযুক্তিদক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।

বিশেষ সহকারী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়তে আইসিটি বিভাগ দেশব্যাপী এআই এবং তথ্যপ্রযুক্তিদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করবে। পাশাপাশি তিনি স্কাউটদের নৈতিকতা, নেতৃত্বগুণ এবং সেবামূলক মনোভাব অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান, উদ্ভাবন, অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে স্কাউটরা ভবিষ্যতে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অন্যতম দূত হয়ে উঠবে। তিনি স্কাউট আন্দোলনের সঙ্গে তথ্যপ্রযুক্তির সমন্বয়কে তরুণ প্রজন্মকে আরো দক্ষ, গতিশীল এবং বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার একটি অনন্য উদ্যোগ বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে ক্যাম্প চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, এডহক কমিটির সদস্য আবু সালেহ মোঃ মহিউদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সোহেল রানা, স্কাউট আন্দোলনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক, আইসিটি খাতের বিশেষজ্ঞ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্কাউট ও স্বেচ্ছাসেবক অংশ নেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
ডিসেম্বরেই সব শিক্ষার্থীর হাতে বই, কাগজ সরবরাহে আশ্বাস মিল মালিকদের: শিক্ষামন্ত্রী
আপত্তিকর ভিডিও ভাইরাল: শাহজাদপুরের সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত
তৃতীয় ভাষা জানলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ