Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশ ওয়াকআউট করেনি বলে প্রচারিত ছবিটি ভিন্ন সময়ের : সিএ ফ্যাক্ট চেক

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ছবিতে দাবি করা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সফরসঙ্গী রাজনৈতিক নেতারা সভাকক্ষে বসে ছিলেন।

আজ শনিবার সিএ প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, যাচাইয়ে প্রমাণ হয়েছে যে, এই দাবি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

সিএ প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছে, প্রধান উপদেষ্টার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ছবিটি আসলে অধ্যাপক ড, মুহাম্মদ ইউনূসের বক্তব্য শুরুর ঠিক আগ মুহূর্তে তোলা হয়। ছবির ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, ‘প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষমাণ।’ অথচ একই ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে, যেন বাংলাদেশের প্রতিনিধিদল ওয়াকআউট না করে সভায় বসেছিল।

বাস্তবে, নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রসহ বহু দেশের শতাধিক প্রতিনিধি গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন। বাংলাদেশের প্রতিনিধিদলও তখন সভাকক্ষ থেকে বেরিয়ে যায়।

বার্তা সংস্থা এএফপি ও অন্যান্য বিশ্বস্ত সংস্থার প্রকাশিত ছবিতে দেখা গেছে, নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের আসন খালি ছিল। বেসরকারি একাধিক গণমাধ্যম থেকেও এ তথ্য নিশ্চিত হওয়ায় বিভ্রান্তিকর দাবির কোনো ভিত্তি নেই।

এটা স্পষ্ট যে, নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দল সভাকক্ষে ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি ভিন্ন সময়ে তোলা এবং বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ