Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

শিগগিরই গঠন হবে তথ্য কমিশন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে কমিশন গঠনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আজ ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় উপদেষ্টা একথা বলেন। তথ্য কমিশন এ আলোচনা সভার আয়োজন করে।
তথ্য অধিকার আইন সংশোধনে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আইনের কতিপয় ধারা সংশোধনের প্রক্রিয়া চলছে। তথ্য অধিকার আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনের মতামতও নেওয়া হচ্ছে।
মাহফুজ আলম বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাসমূহ কাজ করছে। তিনি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্যের ওপর আলোকপাত করে তিনি বলেন, পরিবেশগত তথ্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে সঠিক সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করে। সচিব তথ্যপ্রাপ্তিতে প্রযুক্তিগত বৈষম্য হ্রাসকরণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় অংশ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এক বছরে তথ্য কমিশন গঠন না হওয়ায় তথ্যপ্রাপ্তি সংক্রান্ত অনেক আপিল নিষ্পত্তি করা যাচ্ছে না। এতে জনগণের তথ্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে। তিনি স্বল্প সময়ের মধ্যে তথ্য কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তথ্য অধিকার আইন সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল ও ব্যাবসাপ্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের আওতাভুক্ত হওয়া প্রয়োজন।
তথ্য কমিশনের সচিব নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।
‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুল হক।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ