Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

নারায়ণগঞ্জ ও ঢাকার ডেমরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আজ তিতাস গ্যাস কোম্পানির মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতাধীন একাধিক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নারায়ণগঞ্জ ও ঢাকার ডেমরা এলাকার চারটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত ও বিচ্ছিন্ন করা হয়।

মোবাইল কোর্ট নারায়ণগঞ্জের সানারপাড় এবং ঢাকার ডেমরার নয়াকাটা ব্রিজ, মহাকাশ রোড ও কাঠেরপুল এলাকায় অভিযান চালায়। এই অভিযানে মোট চারটি স্পটে পরিদর্শনের পর অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে দু’টি ওয়াশিং প্ল্যান্টের গ্যাস সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করাসহ জরিমানা আরোপ করা হয়।

অভিযানে মোট এক হাজার ৫শ’ ঘনফুট গ্যাস সাশ্রয় নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, আনুমানিক ২১৫ ফুট অবৈধ পাইপলাইন (জিআই, প্লাস্টিক ও কোয়ার্টার পাইপ) এবং একটি বার্নার, একটি সিঙ্গেল চুলা, একটি কম্প্রেসার ও একটি বুস্টার অপসারণ করা হয়।

মোবাইল কোর্টের অভিযানে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার এস কে ওয়াশিং এবং ডেমরার নয়াকাটা ব্রীজের মেসার্স মুসলিম ডেনিম নামক ওয়াশিং কারখানার বিরুদ্ধে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এস কে ওয়াশিং প্ল্যান্টে তিনটি ড্রায়ার এবং মুসলিম ডেনিম প্ল্যান্টে দু’টি ড্রায়ার অবৈধ সংযোগের মাধ্যমে চলছিল। এই গুরুতর অপরাধের কারণে তাৎক্ষণিকভাবে উভয় প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

জাতীয় জ্বালানি সম্পদ রক্ষা এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ সংযোগের বিরুদ্ধে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এমন অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
ডিসেম্বরেই সব শিক্ষার্থীর হাতে বই, কাগজ সরবরাহে আশ্বাস মিল মালিকদের: শিক্ষামন্ত্রী
আপত্তিকর ভিডিও ভাইরাল: শাহজাদপুরের সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত
তৃতীয় ভাষা জানলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী
গণমাধ্যমে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ