Header Border

ঢাকা, , | () ২৩.৩৩°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

বিসিএসআইআর এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় পক্ষ তাদের নিজ নিজ প্রতিষ্ঠান ও দেশের প্রচলিত আইন,
বিধি-বিধান ও জাতীয় নীতিমালার আলোকে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সমঝোতার আওতায় জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ পারস্পরিক সম্মত যেকোনো গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষক, বিজ্ঞানী ও অন্যান্য গবেষণা সংশ্লিষ্ট জনবলের আদান-প্রদান (প্রশিক্ষণ, গবেষণা ও উচ্চশিক্ষার উদ্দেশ্যে), গবেষণা প্রকল্পে পারস্পরিক অংশগ্রহণ, পরামর্শসেবা এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রমভিত্তিক প্রোগ্রাম উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং কোপিন স্টেট ইউনিভার্সিটির পক্ষে সেন্টার ফর ন্যানো টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থসচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার। এছাড়া, বিসিএসআইআর-এর কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ হতে কার্যকর হবে এবং এটি পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এ সমঝোতা স্মারকের মেয়াদ ভবিষ্যতে আরো বৃদ্ধি করা যেতে পারে মর্মে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ