Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

২ লাখ টাকার বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্‌ফ

বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্‌ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। এ প্রতিষ্ঠান দিচ্ছে নন-আইটি ব্যাকগ্রাউন্ডেরে স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স । এর আগে এই প্রতিষ্ঠান আরও ৭০টি কোর্স সফল ভাবে শেষ করেছে।

আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতের চাকরির বাজার অনুযায়ী কোর্সগুলোর ডিজাইন করা। এসব প্রোগ্রামের আওতায় কোর্স শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থীই সফলভাবে দেশে ও বিদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আছে। এই প্রোগ্রাম এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে। তাঁরা দেশ ও বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত।

যারা যোগ্য তাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এখনই। এর বাইরে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেক্ট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কন্সট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বৃত্তিতে যেসব সুবিধা পাবেন শিক্ষার্থীরা:

প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স, এটি সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম, এটি দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম, সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়ে থাকে।

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্সগুলো হলো—

• আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড

• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট

• নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন

• গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস

• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট

• ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স

• থ্রি–ডি ভিজুয়ালাইজেশন

আবেদনের সময়সীমা—

রাউন্ড ৭১–এর আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।

আবেদন করবেন যেভাবে:

আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের ঠিকানা: ‍apply.isdb-bisew.info

*স্কলারশিপ সম্পর্কিত তথ্য জানতে www.isdb-bisew.org/it-scholarship-programme এ ভিজিট করতে পারেন। বিস্তারিত তথ্য জানা যাবে
www.isdb-bisew.org ওয়েব সাইটে।

স্নাতক ও সমমানদের জন্য কোর্সগুলো হলো—

• ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার

• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস

• ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট

• ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট

• নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন

• গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ