Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

বিডা-কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের জন্য চীনা ভাষা কোর্সের উদ্বোধন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)-এর কর্মকর্তাদের জন্য ১৫ সপ্তাহব্যাপী চীনা ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

আজ বিডা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিডা’র সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডা’র নির্বাহী সদস্য মোহম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের লোকাল ডিরেক্টর অধ্যাপক বুলবুল আশরাফ সিদ্দিকী। তিনি বলেন, চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের মাধ্যমে বাংলাদেশি কর্মকর্তারা চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আরো কার্যকর ও ফলপ্রসূ যোগাযোগ স্থাপন করতে পারবেন, যা দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে।

এছাড়াও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুর রব খান অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে বাংলাদেশে চীনা ভাষা ও সংস্কৃতি প্রসারে কাজ করে যাচ্ছে। সরকারি কর্মকর্তাদের জন্য এই কোর্স বাস্তবমুখী দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সভাপতির বক্তব্যে মোহম্মদ হুমায়ুন কবির বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এই প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তাদের চীনা ভাষায় প্রাথমিক দক্ষতা অর্জন বিনিয়োগ সেবা প্রদান ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের তৃতীয় সচিব শিয়া দাওজিং, কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওইয়ান, চীনা শিক্ষক হুয়াং সিনরান ও লি ইউয়ানশি।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বাংলাদেশ ও চীনের মধ্যকার সহযোগিতার সাফল্য ও অগ্রগতি তুলে ধরে একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে চীনা ভাষা কোর্সের প্রথম দিনের ক্লাস শুরু হয়। এই কোর্সে বিডা’র ৩০ জন, বেজা’র ৪ জন এবং বেপজা’র ৪ জন কর্মকর্তাসহ মোট ৩৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
ডিসেম্বরেই সব শিক্ষার্থীর হাতে বই, কাগজ সরবরাহে আশ্বাস মিল মালিকদের: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ