Header Border

ঢাকা, , | () ২৩.৩৩°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

রোববার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, রাজনৈতিক ঐকমত্য এবং অতীতের নির্বাচনী অভিজ্ঞতা বিবেচনায় আসন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, “১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৫ শতাংশ। এবারের নির্বাচনে তার চেয়েও বেশি ভোট পড়বে বলে আমি বিশ্বাস করি।”

এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, আগে কিছু মানুষের মধ্যে ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিভ্রান্তি থাকলেও এখন প্রধান রাজনৈতিক দলগুলো এর পক্ষে অবস্থান নিয়েছে।

তৌহিদ হোসেন বলেন, “মানুষ সাধারণত তাদের নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুসরণ করে ভোট দেয়। যেহেতু প্রধান দলগুলো এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, তাই এটি সহজেই পাস হবে বলে মনে করি।”

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে তিনি উদ্বিগ্ন নন। বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “পাকিস্তান কখনও বলেনি তারা খেলবে না, তারা কেবল বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে। ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত আমাদের নিজস্ব। আর পাকিস্তান খেলবে কিনা, সেটি পুরোপুরি তাদের ব্যাপার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিন। এছাড়া বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এবং ডিক্যাব সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ