Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

সীমান্তে মানবিক দৃষ্টান্ত: ভারতে মারা যাওয়া মাকে শেষবার দেখলেন দুই মেয়ে

ভারতে বসবাসরত এক বৃদ্ধা মায়ের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন বাংলাদেশে থাকা তার দুই মেয়ে। মানবিক বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতক্ষীরার ভোমরা সীমান্তে এই বিশেষ ব্যবস্থার আয়োজন করে।

বুধবার দুপুরে দুই দেশের সীমান্তের জিরো পয়েন্টে এ সাক্ষাতের ব্যবস্থা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা গ্রামের বাসিন্দা গফুর মন্ডলের স্ত্রী জরিনা খাতুন (৯৮) মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

তার দুই মেয়ে—শিরিনা খাতুন ও আলেয়া খাতুন—বিবাহসূত্রে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা (ভাড়ুখালী) গ্রামে বসবাস করছেন। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে তারা শেষবারের মতো মুখ দেখার আকুতি জানিয়ে বিজিবির কাছে আবেদন করেন। একই সময়ে ভারতের স্বজনরাও বিএসএফের কাছে অনুরোধ জানান।

উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণ করে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভোমরা বিওপি ও ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সমন্বয়ে মরদেহ জিরো পয়েন্টে আনা হয়।

বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে সীমিত সময়ের জন্য দুই দেশের পরিবারের সদস্যরা শেষ দেখা ও সংক্ষিপ্ত আলাপের সুযোগ পান। আবেগঘন সেই মুহূর্ত শেষে মরদেহটি পুনরায় ভারতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্তে এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
ডিসেম্বরেই সব শিক্ষার্থীর হাতে বই, কাগজ সরবরাহে আশ্বাস মিল মালিকদের: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ