Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

ক্যাম্পাসসংলগ্ন বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর ক্ষতবিক্ষত মরদেহ ক্যাম্পাসসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শারমিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী ছিলেন।

রোববার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, স্বামীর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন শারমিন।

নিহতের স্বামী ফাহিম আল হাসান জানান, দুপুর আনুমানিক ২টার পর তিনি বাসায় ফিরে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে ভেতরে ঢুকে তিনি শারমিনকে রক্তাক্ত ও মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

পরে বাড়িওয়ালার সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে পৌঁছান। একই সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আনা হলে বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাটি সাভার ও আশুলিয়া থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, শারমিন জাহানকে অস্বাভাবিক অবস্থায় মৃত পাওয়া গেছে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি স্বাভাবিক মৃত্যু নয় বলে মনে হচ্ছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

টিফিন কিনতে গিয়ে গুলিবিদ্ধ স্কুলছাত্র, নেপথ্যে মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব
সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে গুলি: নিহত ৫, ঘৃণাজনিত হামলার সন্দেহে তদন্ত
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: প্রধান সন্দেহভাজনের পাশাপাশি তদন্তের আওতায় ওপেনএআই
পাকুন্দিয়ায় প্রধান শিক্ষকের স্ত্রীর নিয়োগ নিয়ে প্রশ্ন, তদন্তে গিয়ে আপ্যায়ন গ্রহণের অভিযোগ
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলু
জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ