Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

দেশে ২,৮৪৭টি গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয়

দেশের মোট ২ হাজার ৮৪৭টি গ্রামে এখনো কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পৌঁছানো সম্ভব হয়নি, তবে এ ঘাটতি পূরণে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বিভাগভিত্তিক হিসাবে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে—৮১৮টি। এরপর ঢাকা বিভাগে ৭১৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এছাড়া রাজশাহী বিভাগে ৩৫৫টি, খুলনা বিভাগে ৩৪৯টি, ময়মনসিংহ বিভাগে ২৬৬টি এবং সিলেট বিভাগে ২৬০টি গ্রামে বিদ্যালয় নেই।

অন্যদিকে তুলনামূলকভাবে কম রয়েছে বরিশাল বিভাগে ৪৫টি এবং রংপুর বিভাগে ৩৭টি বিদ্যালয়বিহীন গ্রাম।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে যেসব বিদ্যালয়বিহীন গ্রাম থেকে নতুন বিদ্যালয় স্থাপনের প্রস্তাব আসবে, সেগুলো যথাযথ যাচাই-বাছাই করে প্রয়োজনীয়তা ও নির্ধারিত শর্ত বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, সরকার সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে এবং ধাপে ধাপে দেশের সব গ্রামকে বিদ্যালয়ের আওতায় আনার উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ