Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

হিট প্রকল্পের সংশোধিত ডিপিপিতে অগ্রাধিকার খাত যুক্ত করার নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের

দেশের উচ্চশিক্ষা খাতের প্রকৃত চাহিদা এবং সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহ যুক্ত করে চলতি বছরের জুন মাসের মধ্যে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মামুন আহমেদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভবনে হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিশ্বব্যাংক–এর ৪র্থ সাপোর্ট মিশন সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, ডিপিপি সংশোধনের কাজ জুন মাসের মধ্যে সম্পন্ন করতে পরিকল্পনা কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রয়োজন রয়েছে। তিনি জানান, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প এবং এটি বিশ্ববিদ্যালয়গুলোর তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান ইউজিসি’র জন্য উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরা দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে। একই সঙ্গে তিনি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় টি এম আসাদুজ্জামান, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার, প্রকল্পের অনর্জিত লক্ষ্য অর্জন এবং বরাদ্দকৃত অর্থের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। তিনি প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন।

এ সময় সভায় বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন, নারী ক্ষমতায়নে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে নেটওয়ার্ক গঠন, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেল শক্তিশালী করা এবং ই-বুক ক্রয়সহ হিট প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আগামী জুন মাসে হিট প্রকল্পের মিডটার্ম রিভিউ উপলক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ৩য় সাপোর্ট মিশন সভায় বিশ্বব্যাংক প্রকল্পটির সার্বিক বাস্তবায়ন অগ্রগতিকে ‘মাঝারি মানের সন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করে। হেকেপ প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় ইউজিসি বর্তমানে হিট প্রকল্প বাস্তবায়ন করছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ