Header Border

ঢাকা, , | () ২৩.৩৩°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ, আসছে মিডডে মিলও: শিক্ষামন্ত্রী

আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার। একই সঙ্গে সারাদেশে মিডডে মিল চালু এবং পাঠদানকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক, কুইজসহ বিভিন্ন পাঠ্যক্রম-বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে।

তিনি আরও জানান, সেশনজট কমাতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এর ফলে পরীক্ষার ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এছাড়া আগামী ডিসেম্বরে দেশের সব স্কুলে নতুনভাবে পরিমার্জিত ও সংশোধিত পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।

ড. মিলন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে প্রস্তুত করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাখাতে গুরুত্ব দিয়ে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।”

অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে দেশের প্রাথমিক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে।

আয়োজকদের তথ্যমতে, স্কুল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে (একজন শিক্ষার্থী একাধিক বিষয়ে অংশগ্রহণ করায় অংশগ্রহণের সংখ্যা বেশি)। জাতীয় পর্যায়ে ৪০০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবে।

শিশুদের দক্ষ, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ