Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

পাবিপ্রবিতে আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি সম্মেলন শুরু, উপস্থাপিত হবে ৩০৮ গবেষণা প্রবন্ধ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুইদিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্মেলন শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশনস, কম্পিউটিং অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনফ্রাস্ট্রাকচার-২০২৬’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। দুই দিনে মোট ৩৯টি কারিগরি অধিবেশনে ৩০৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রথম দিনে শতাধিক গবেষক ১৮০টি প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস, পাওয়ার ও এনার্জি সিস্টেম, যোগাযোগ প্রযুক্তি, নেটওয়ার্ক ও সাইবার নিরাপত্তা, স্মার্ট প্রযুক্তি অবকাঠামো, অ্যাডভান্সড ইলেকট্রনিক্স, ভিএলএসআই এবং এমবেডেড সিস্টেমসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের আইজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংপিল শিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষা, দক্ষ মানবসম্পদ এবং বিজ্ঞান-প্রযুক্তিভিত্তিক জ্ঞানচর্চার ওপর। তিনি বলেন, উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষাদান নয়, জ্ঞান সৃষ্টি এবং সমাজের বাস্তব সমস্যার সমাধানেও নেতৃত্ব দেওয়া। প্রযুক্তিগত রূপান্তরের এই সময়ে গবেষণা ও উদ্ভাবনে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক এ ধরনের সম্মেলন তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের গবেষকদের সঙ্গে মতবিনিময়, জ্ঞান বিনিময় এবং নতুন গবেষণার দিকনির্দেশনা পাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বুয়েটের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, অধ্যাপক ড. সিলিয়া শাহনাজ, অধ্যাপক ড. মো. ইমামুল হাসান ভূঁইয়া এবং সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন।

সম্মেলনের দ্বিতীয় ও সমাপনী দিনে দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে আরও গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং বিভিন্ন একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ