Header Border

ঢাকা, , | () ২৩.৩৩°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রীর নির্দেশে কেন্দ্রের দায়িত্বে থাকা সবাইকে অব্যাহতি

জামালপুরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু খায়ের মো. কামাল হাসান।

জানা গেছে, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের একটি কক্ষে প্রায় ১০০ জন পরীক্ষার্থী বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নে অংশ নেন। এসব পরীক্ষার্থী সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।

ঘটনার পর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশের পর কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর বলেন, পরীক্ষার জন্য প্রাপ্ত প্রশ্নপত্রের প্রতিটি বান্ডেলের বাইরে ২০২৬ সালের প্রশ্নপত্র হিসেবে উল্লেখ ছিল। তবে বান্ডেল খুলে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের পর দেখা যায়, ভেতরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ছিল। পরীক্ষা শুরুর আগে বান্ডেলের ভেতরের প্রশ্নপত্র যাচাইয়ের সুযোগ না থাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে জানা যায়, ওই প্রশ্নপত্র মূলত অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল।

এ ঘটনায় শিক্ষা বোর্ড বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষাসহ দেশের সর্বশেষ খবর সবার আগে জানতে educationnews.online-এর সঙ্গে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন চালু রাখুন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে
বন্যা ও বৈরী আবহাওয়া: চট্টগ্রাম বোর্ডে কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ