Header Border

ঢাকা, , | () ২৩.৭°সে
শিরোনাম
২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল: ডা. জুবাইদা রহমান কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের, ভিসি নিয়োগে স্থায়ী সমাধানের দাবি মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৮ ডিসেম্বর; জেনে নিন যোগ্যতা ও পরীক্ষার নম্বর বণ্টন তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, কারা পাবেন এই সুবিধা? রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্দেশ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল: ডা. জুবাইদা রহমান

২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বা দুপুরের খাবার কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, বিদ্যালয়ে দুপুরের খাবার বা স্কুল ফিডিং কর্মসূচি শিশুদের পুষ্টির ঘাটতি পূরণের পাশাপাশি বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে দেশের ৫০৩টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়মুখী করা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় ধরে রাখার ক্ষেত্রে এ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে।

তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের ৫০৩টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ১০ লাখ শিশু মিড ডে মিলের আওতায় আসবে। এ কর্মসূচির গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে খাবারের মান তদারকি জোরদার করা যেতে পারে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য সুস্বাদু, পুষ্টিকর ও সহজলভ্য খাবার তৈরিতে উৎসাহ দেওয়া সম্ভব।

প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ, স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের ব্যবহার এবং খাবারের মান তদারকিতে মায়েদের সম্পৃক্ততা শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

কৃষি ও পুষ্টি নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা দিতে হবে। এ জন্য উন্নত জাতের ফসল চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি।

তিনি ভিটামিন ‘এ’-সমৃদ্ধ ধান, পুষ্টির ঘাটতি পূরণে রোগ প্রতিরোধী আলু এবং কীটনাশকের ব্যবহার কমাতে বিশেষ প্রতিরোধী বেগুন চাষের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিন হাজারেরও বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন।

এ ছাড়া আধুনিক সেচব্যবস্থা ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পতিত জমি চাষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি বাস্তবায়ন, পুষ্টিসংবেদনশীল কর্মসূচি গ্রহণ এবং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কারিগরি সহায়তায় মা ও শিশুদের জন্য বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, স্বাস্থ্যকর রান্নার অভ্যাস গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি, সামাজিক নিরাপত্তাবেষ্টনী জোরদার এবং খাদ্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ করতে হবে। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়ন দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের, ভিসি নিয়োগে স্থায়ী সমাধানের দাবি
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৮ ডিসেম্বর; জেনে নিন যোগ্যতা ও পরীক্ষার নম্বর বণ্টন
তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, কারা পাবেন এই সুবিধা?
রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্দেশ
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ