এবার কাপ্তাই সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীরা। ভিসি নিয়োগের স্থায়ী সমাধানের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট শিক্ষার্থীরা সড়ক অবররোধ করেন। চুয়েটের মূল ফটকের সামনের সড়কে এ ব্লকেড কর্মসূচি পালন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
কর্মসূচি পালন করার কারণে গুরুত্বপূর্ণ কাপ্তাই সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হওয়তে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শিক্ষার্থীরা বলেছেন, ৩০ মিনিট ব্লকেড কর্মসূচি পালন করে তারা বুঝাতেই চাইচেন যে তাদের যৌক্তিক দাবি যেন ঊধ্বতনদের নজরে পড়ে। আর জনদুর্ভোগের কথা চিন্তা করেই কর্মসূচি খুব অল্প সময়ে শেষ করা হয়েছে।
এর আগে একই দাবিতে বৃহস্পতিবার নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।

২৩.৭°সে