Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

লন্ডনে ১৮ নার্সারি স্কুলের ৮ হাজার শিশুর ব্যক্তিগত তথ্য চুরি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সাইবার হামলার মাধ্যমে ১৮টি নার্সারি স্কুলের ৮ হাজারেরও বেশি শিশুর ব্যক্তিগত তথ্য চুরি করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে রেডিয়েন্ট নামের একটি হ্যাকার গ্রুপ। এই ঘটনা লন্ডনের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

গত কয়েক সপ্তাহে লন্ডনের কিডো ইন্টারন্যাশনাল পরিচালিত ১৮টি নার্সারি স্কুল এবং ডে কেয়ার সেন্টারের নেটওয়ার্কে অননুমোদিত প্রবেশ ঘটেছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটিকে অর্থ দিতে বলেছে। তারা জানান, চাহিদা পূরণ না হলে ধাপে ধাপে আরও শিশু এবং স্টাফদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করবে। হামলার উদ্দেশ্য মূলত আর্থিক লাভ অর্জন।

রেডিয়েন্ট হ্যাকার গ্রুপ প্রথমে প্রমাণ হিসেবে ১০ জন শিশুর নাম, ছবি, বাড়ি ঠিকানা ও পরিবার বিষয়ক তথ্য ডার্ক ওয়েব পোর্টালে প্রকাশ করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী ধাপে আরও ৩০ জন শিশুর এবং ১০০ স্টাফের তথ্য প্রকাশ করা হবে।

রয়টার্সের সঙ্গে যোগাযোগে হ্যাকাররা দাবি করেছে, তারা রাশিয়ার নাগরিক এবং রাশিয়াতেই অবস্থান করছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রদান করেনি। কিডো ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে; প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা প্রতিবেদনে সাড়া দেননি।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ (মেট) জানিয়েছে, তারা সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে তদন্ত শুরু করেছে। মেট পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, “তদন্ত এখন জিজ্ঞাসাবাদ পর্যায়ে আছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

যুক্তরাজ্যে চলতি বছরে বেশ কিছু সাইবার হামলার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই হ্যাকাররা অর্থের জন্য প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করেছে। ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের কর্মকর্তা জোনাথন এলিসন বলেন, “যদি অপরাধীরা অর্থের সম্ভাবনা দেখে, তাহলে যে কাউকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তবে শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করা খুবই জঘন্য।” লন্ডনে ১৮ নার্সারি স্কুলের ৮ হাজার শিশুর ব্যক্তিগত তথ্য চুরির সংবাদটি বিশ্বকে জানিয়েছে বার্তা সংস্থা ‘রয়টার্স’।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে
প্রাথমিক বৃত্তির ফল অনুমতি ছাড়া প্রকাশের ঘটনা: দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী
পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল কারসাজি করলে জেল ৫ বছর, সংসদে নতুন আইন পাস

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ