Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী পেলেন টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড

ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণে অসাধারণ কৃতিত্বের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের ১৯জন শিক্ষার্থী টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে।

ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন। টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখ্য, শিক্ষার্থীদের ভিজ্যুয়াল কনটেন্টগুলো বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রমের অংশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক খন্দকার রুবাইয়াত মুরসালিন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে বিভাগটি ইন্ডাস্ট্রির সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
উল্লেখ্য, টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১২৯ টি কনটেন্ট জমা পড়ে। এর মধ্যে ১৯টি ক্যাটাগরিতে ৪১টি কনটেন্টকে পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়। টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের পেশাদারদের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড বিজয়ীদের নির্বাচন করে। জুরিবোর্ডে ছিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আরিফুর রহমান, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী, সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, পরিচালক ও সম্পাদক সালেহ সোবহান অনীম, কস্টিউম ডিজাইনার ইদিলা ফরিদ তুরিন, প্রামাণ্যচিত্র নির্মাতা এলিজাবেথ ডি কস্টা, আলোকচিত্রী নাসির মাহমুদ, শফিকুল আলম ও শফিকুল আলম কিরণ এবং সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু ও মীর মাসরুরুজ্জামান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ