Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

রাণীনগরে পুলিশের ভূয়া কর্মকর্তা গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকমল হোসেন মামুন (৫২) নামের পুলিশের এক ভূয়া কর্মকর্তাকে আটক করেছে । শনিবার সকালে উপজেলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আকমল সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চরকাঠালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে । এঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,আকমল হোসেন মামুন দীর্ঘ দিন ধরে তার শ্বশুরবাড়ি নওগাঁ সদর থানার চন্ডিপুর গ্রামে বসবাস করে আসছিলেন। সেই সুবাদে রাণীনগর উপজেলার বটতলীর মোড় নামক স্থানে কাপড় ব্যবসা শুরু করেন। ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে কখনো পুলিশের ডিআইজি, আবার কখনো প্রশাসনের সহকারি সচিবসহ বিভিন্ন মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তার পরিচয়ে হুমকী-ধামকী দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে বিভিন্ন নাম্বার থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। সম্প্রতি সে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের বিভিন অফিসারের নাম্বার নিয়ে প্রতারণা করে আসছিল।

এক পর্যায়ে আকমলের মোবাইল ফোন ট্যাকিং করে শনিবার সকালে রাণীনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কুষ্টিয়াসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি ভূয়া পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা রয়েছে। আটককালে তার নিকট থেকে মোবাইল ফোন ,সিম উদ্ধার করা হয়েছে। এছাড়া এসব প্রতারনার সাথে জড়িত থাকার কথা শিকার করেছেন বলে জানিয়েছেন ওসি মো: জহুরুল হক । এঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দিল্লীতে হাড় কাঁপানো শীত: ১৫ জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ
সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ: নির্বাচিতদের ৩১ ডিসেম্বর জেলা প্রািথমিক শিক্ষা অফিসে উপস্থিত থাকতে হবে
সরকারি মাধ্যমিকে ভর্তি: লটারির ফল প্রকাশ
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল বুধবার
কাস্তিলিওকে ক্ষমতাচ্যুত পেরু পেল প্রথম নারী প্রেসিডেন্ট

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ