Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

নড়াইলে ভিজিডির ৪০ মেট্রিক টন চাল আত্মসাতের মামলায় বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান গ্রেফতার!!

অসহায় মহিলাদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৪০ মেট্রিক টন ৮০০ কেজি চাল আত্মসাতের মামলায় জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান জারজিদ মোল্যাকে (৫২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১ মে) দুপুরে তাকে কালিয়া উপজেলার খড়রিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। নড়াইলের পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ে কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের অসহায় পরিবারের মহিলাদের দুই বছরব্যাপী বিনামূল্যে প্রতিমাসে ৩০কেজি করে দেয়া চাল থেকে ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যা ২০১৯ সালের জানুয়ারি মাস হতে ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত জীবিত ও মৃত ৮৫নারীর নামে ভিজিডি কার্ডের তালিকা করে বরাদ্দকৃত ৪০ মেট্রিক টন ৮০০ কেজি ভিজিডির সরকারি চাল আত্মসাত করে কালোবাজারে বিক্রি করেন। ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মতিয়ার রহমান।

এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য মামলাটি দুদক যশোর কার্যালয়ে প্রেরণ করা হয়। পরে দুদক মামলাটি আমলে নেয়।ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার বিভাগ গত ২৩ এপ্রিল ইউপি চেয়ারম্যান
জারজিদ মোল্যাকে সাময়িকভাবে বরখাস্ত করে। শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসবিফ্রিংয়ে এসপি মো: জসিম উদ্দিন বলেন,চাল আত্মসাতকারীদের কোন ছাড় দেয়া হবে না।দুদক মামলা দায়েরের পর এজাহারভূক্ত আসামী জারজিদ মোল্যাকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
প্রাথমিক বৃত্তির ফল অনুমতি ছাড়া প্রকাশের ঘটনা: দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: তদন্তে ৩ সদস্যের কমিটি
পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল কারসাজি করলে জেল ৫ বছর, সংসদে নতুন আইন পাস

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ