Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিএনপি নেতার ত্রান সামগ্রী বিতরণ

মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে দেশের চলমান লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, সামাজিক দূরত্ব না মেনেই ত্রাণ দিচ্ছেন রাজধানীর উত্তরখানে বিএনপিনেতা জাহাঙ্গীর আলম।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরখান থানাধীন হেলাল মার্কেট এলাকায় নিজ বাস ভবনে ত্রান দিতে গিয়ে কয়েকশত মানুষের ভিড় জমিয়েছেন বিএনপির এই নেতা। সেই সাথে করোনা সংক্রমণ আরো বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছেন এলাকাটিতে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি থাকার কথা থাকলেও অনাকাঙ্খিত কারণে তাকে কেউ দেখতে পাননি।

উত্তরখানে করোনা ভাইরাসে আক্রান্ত রুগী পাওয়ায় এলাকাটি লকডাউনসহ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ধরা হলেও বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর ব্যাপারী লকডাউন না মেনে এভাবে ত্রাণ বিতরণ করায় আতঙ্কে আছেন এলাকাবাসী। দূরত্ব বজায় রেখে মহামারী করোনাভাইরাস সংক্রমন রোধে সরকারি আদেশসহ প্রশাসনের নির্দেশনা থাকলেও মানছেন না অনেকে। ত্রান দেয়ার নাম করে অনেকে সামাজিকভাবে নিজেকে সেলিব্রিটি হিসেবে তুলে ধরার জন্য এসব করছেন বলে জানান স্থানীয় ব্যক্তিবর্গ।

এ বিষয়ে জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, আমি লাইন দিয়ে ত্রান দিয়েছি। কিন্তু কেউ নিয়ম মানে না। আমরা জাতে বাংগালী, কেউ কারো কথা শুনে না। এখনতো দেখছি কারো উপকার করাও যাবে না।

উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোঃহেলাল উদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই, আমি খোজ নিয়ে দেখছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার
এইচএসসির প্রথম দিনেই অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭
গতির স্বপ্ন ও প্রযুক্তির মহোৎসব: এমআইএসটি প্রাঙ্গণে দেশের প্রথম ‘ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ সামিট’
গণমাধ্যমে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ