Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

আধুনিক হচ্ছে পার্বত্য অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বি করতে বিদ্যালয়গুলোকে আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীরা শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ক্ষেত্রে দেশে বিদেশে সুনাম বয়ে আনছে।

শুক্রবার বান্দরবান জেলা সদরে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিদ্যালয়টির উন্নয়ন কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য জেলাগুলোতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ গড়ে তোলা হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ী ছাত্রছাত্রীরা এসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ স্থানে এখানকার ছাত্রছাত্রীরা কাজের সুযোগ পাচ্ছে। মন্ত্রী বলেন, এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জীবন ও জীবিকার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, লক্ষ্মীপদ দাস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনরুল হক মিনার এবং ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিন উদ্দিন উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ম্রো আবাসিক বিদ্যালয় ভবনের হোস্টেল ভবন, কারিগরি ভবন, বিদ্যালয়ের হলরুম, বিদ্যালয়ের সীমানা প্রাচীর, মূল ফটক ও মাঠ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে
প্রাথমিক বৃত্তির ফল অনুমতি ছাড়া প্রকাশের ঘটনা: দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী
পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল কারসাজি করলে জেল ৫ বছর, সংসদে নতুন আইন পাস

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ