Header Border

ঢাকা, , | () ২৩.১৭°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

কানাডায় বাড়ি কেনার সুযোগ নেই বিদেশিদের

আদাতত কানাডায় বাড়ি কিনতে পারছেন না কোনো বিদেশী। কানাডায় থাকা অন্যদেশের বিনিয়োগকারীদের জন্য কানাডা তাদের দরজা বন্ধ করে দেওয়ার পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। এমন তথ্য জানানো হয়েছে সিএনএনের এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, কানাডায় ১ জানুয়ারি থেকে একটি নতুন আইন কার্যকর হয়েছে। আইনে বিদেশি বিনিয়োগকারীদের দুই বছরের জন্য বাড়ি কেনা নিষিদ্ধ করা হয়েছে।

মহামারীর পরে কানাডায় বাড়ির দাম আকাশচুম্বী হয়েছিল। তাই এই আইন পাশ করা হয়েছে। তাছাড়া দেশের অনেক রাজনীতিবিদ মনে করেন এর জন্য বিদেশিরা দায়ী। বিশেষ করে একজন বিনিয়োগকারী হিসেবে যিনি বাড়ি কিনছেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পার্টির ওয়েবসাইটে জানানো হয়, কানাডার বাড়িগুলো মুনাফাখোর, ধনী কর্পোরেশন ও বিদেশী বিনিয়োগকারীদের আকর্ষণ করছে। যা আকাশছোঁয়া দামের বাস্তব সমস্যার দিকে নিয়ে যায়। বলা হয়, বাড়িগুলো মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য নয়।

২৩ জুনে কানাডার পার্লামেন্ট নন-কানাডিয়ান আইন দ্বারা আবাসিক সম্পত্তি ক্রয়ের উপর নিষেধাজ্ঞা পাস করে। আইনটি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। আগামী দুই বছর এই আইন বলবৎ থাকবে।

কানাডার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আইন লঙ্ঘন করে বিদেশিদের আবাসন সম্পদ ক্রয়ে সহায়তা করে, তাহলে তাদের ভারী জরিমানা দিতে হবে। তবে অন্যদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।

কানাডার রিয়েল স্টেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২০ ও ২০২১ সালে বাড়ির দাম আকাশচুম্বী ছিল। যদিও ২০২২ সালে দাম কিছুটা কমেছে। দাম সর্বোচ্চ মূল্য থেকে ১৩ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের মতো ব্যাংক অব কানাডাও সুদের হার বাড়িয়েছে। ফলে দেশে বন্ধকের হারও বেড়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
মিয়ানমার সীমান্তে নজরদারি আরও জোরদার, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার
গণমাধ্যমে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশ্বকাপের উন্মাদনায় ‘ব্রেক’! পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বড় পর্দায় ম্যাচ দেখানো বন্ধ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ ও কারিগরি শিক্ষায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ