Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

বিশ্বকাপের উন্মাদনায় ‘ব্রেক’! পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বড় পর্দায় ম্যাচ দেখানো বন্ধ

ফুটবলপ্রেমী তুরস্কে বিশ্বকাপের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই পরীক্ষার্থীদের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে তুরস্কের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে দেশের কোথাও বড় পাবলিক স্ক্রিনে খেলা দেখানোর অনুমতি দেওয়া হবে না।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব প্রাদেশিক গভর্নরকে নির্দেশ দিয়েছে, ম্যাচকে কেন্দ্র করে কোনো ধরনের বড় পর্দার আয়োজন যেন না করা হয়। সরকারের যুক্তি, এতে শব্দদূষণ ও যানজট কমবে, যা সপ্তাহান্তে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য স্বস্তি বয়ে আনবে।

দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা ওয়াইকেএস (YKS)-এ প্রতিবছর লাখো শিক্ষার্থী অংশ নেয়। তাই পরীক্ষার আগে কোনো ধরনের জনসমাগম বা অতিরিক্ত কোলাহল এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন শহরের পৌর কর্তৃপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি বড় পর্দায় দেখানোর প্রস্তুতি নিয়েছিল। তবে সরকারি নির্দেশনা পাওয়ার পর সব আয়োজন বাতিল করা হয়েছে।

ফুটবলপাগল তুরস্কে এই সিদ্ধান্ত বেশ আলোচনার জন্ম দিয়েছে। ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে দেশটি। কিন্তু প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে নকআউট পর্বের লড়াইয়ে কিছুটা চাপে রয়েছে তুর্কিরা।

গত ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরের পার্ক, চত্বর ও দক্ষিণাঞ্চলের আনতালিয়ার একটি ঐতিহাসিক অ্যাম্ফিথিয়েটারে হাজারো সমর্থক একসঙ্গে খেলা উপভোগ করেছিলেন। কিন্তু এবার বিশ্বকাপের উন্মাদনার চেয়ে পরীক্ষার্থীদের ভবিষ্যৎকেই বেশি গুরুত্ব দিল তুরস্ক সরকার।

ফুটবল অপেক্ষা করতে পারে, পরীক্ষা নয়—এমন বার্তাই যেন দিল আঙ্কারা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
মিয়ানমার সীমান্তে নজরদারি আরও জোরদার, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার
গণমাধ্যমে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিয়ন্ত্রণ
খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ