Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

বিসিএস কর একাডেমিতে ১১-২০তম গ্রেডে চাকরির সুযোগ

বিসিএস (কর) একাডেমির অধীনে ১১ থেকে ২০তম গ্রেডে একাধিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৫ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

৩. পদের নাম: ল্যাঙ্গুয়েজ ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। ল্যাঙ্গুয়েজ ল্যাব অ্যাটেনডেন্ট হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩।

৪. পদের নাম: কম্পিউটার ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৫. পদের নাম: মেডিকেল সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৬. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্স পাস এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৭. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৮. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৯. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১০. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১১. পদের নাম: ডরমেটরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ডরমেটরি বা আবাসিক হোটেলে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১২. পদের নাম: হাউসকিপার
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। হাউসকিপার হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৩. পদের নাম: ক্লাসরুম অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালনায় এক বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৪. পদের নাম: লাইব্রেরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। লাইব্রেরি অ্যাটেনডেন্ট হিসেবে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: ১ থেকে ১০ নম্বর পদে ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, পাবনা, নওগাঁ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, যশোর, মাগুরা, নড়াইল ও পিরোজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

১১ থেকে ১৫ নম্বর পদে গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, খুলনা, নড়াইল, ভোলা ও ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

তবে শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীরা সব জেলা থেকে আবেদন করতে পারবেন।

বয়সসীমা
সাধারণ প্রার্থীর বয়স ২০২২ সালের ২০ ডিসেম্বর ১৮ থেকে ৩০ বছর। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। এ ছাড়া আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করার সুযোগ পাবেন। ৮ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা বিসিএস (কর) একাডেমির ওয়েবসাইট থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১-এ কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইল বা এই ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল ও মেসেজের ক্ষেত্রে সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা; ৩ থেকে ১০ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১১ থেকে ১৫ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৯ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিসিএসে বিশাল নিয়োগের ইঙ্গিত, শূন্য ৮,০৯৯ ক্যাডার পদ দ্রুত পূরণের পরিকল্পনা
এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে স্কেলে অন্তর্ভুক্তির কাজ চলছে: শিক্ষামন্ত্রী
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি: শিক্ষামন্ত্রী
শিক্ষা মন্ত্রীর হঠাৎ অ্যাকশন
২ লাখ টাকার বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্‌ফ
৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ ১২৭৮৯

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ