Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

যৌথভাবে পিএইচডি দিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইএমজিএস’র সঙ্গে বৈঠকে প্রস্তাব

মালয়েশিয়ার সেরা এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে এমন বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে পিএইচডি ডিগ্রি দিতে পারবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের (ইএমজিএস) চার সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে এক সভায় একথা বলেন প্রতিষ্ঠানটির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইএমজিএসের চেয়ারম্যান এবং মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রীর বিশেষদূত ড. আব্দুর রাজ্জাক।

অধ্যাপক বিশ্বজিৎ যৌথ পিএইচডি ডিগ্রি দেয়ার বিষয়ে মালয়েশিয়া সরকারর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করার প্রস্তাব দেন।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শর্ত সাপেক্ষে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পিএইচডি ডিগ্রি দিতে পারে। এর মাধ্যমে তাদের গবেষণার দ্বার উন্মোচিত হবে এবং গবেষণার সুযোগ তৈরি হবে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর বিশেষদূত ড. আব্দুর রাজ্জাক বলেন, মালয়েশিয়া উচ্চশিক্ষা আন্তর্জাতিক মানোন্নয়নের চেষ্টা করছে। মালয়েশিয়ায় বেশ কিছু মানসম্পন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস আছে। মালয়েশিয়া উচ্চশিক্ষার মান বজায় রাখতে ভিসা প্রক্রিয়া সহজ করা, ট্যালেন্ট হান্ট করাসহ যৌথ পিএইচডি ডিগ্রি দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

সভায় ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপন, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আরেক ধাপ অগ্রগতি
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিয়ন্ত্রণ
টানা তৃতীয়বার দেশের শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ৬০০-তে গৌরবময় অবস্থান
পাবিপ্রবিতে আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি সম্মেলন শুরু, উপস্থাপিত হবে ৩০৮ গবেষণা প্রবন্ধ

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ