Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিয়ন্ত্রণ

শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ এবং যানবাহন চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ২৪ জুন ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং বিশ্বকাপের খেলা চলাকালীন সময় পর্যন্ত বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত—দিয়ে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার আওতাভুক্ত যানবাহনগুলো প্রবেশের অনুমতি পাবে।

অনুমোদিত যানবাহনের মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সংবাদমাধ্যমের যানবাহন, রাইড-শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিং পরিবহন এবং অন্যান্য সরকারি যানবাহন।

এ ছাড়া, গণপরিবহন ও ভারী যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ আগের মতোই সবসময় নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত সময় সময় পুনর্মূল্যায়ন করা হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপন, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আরেক ধাপ অগ্রগতি
খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বিশ্বকাপের উন্মাদনায় ‘ব্রেক’! পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বড় পর্দায় ম্যাচ দেখানো বন্ধ

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ