Header Border

ঢাকা, , | () ২৩.৩২°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

নিহতদের পরিবারের ও আহত ছাত্র জনতার জন্য ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র জনতার পরিবারের জন্য এবং আহত ছাত্র-জনতার স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা বাস্তবায়ন বর্তমানে প্রক্রিয়াধীন।
ইতোমধ্যে যারা চিকিৎসা ব্যয় বহন করেছেন, তাদের ফাউন্ডেশন থেকে অনুদান প্রদান করা হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ইতোমধ্যে চিকিৎসাধীন ছাত্র জনতার যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র জনতা এবং হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সাথে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সামনে এম্বুলেন্স রাখা বন্ধ করা, অবৈধ দোকানপাট তুলে দেয়া, প্রয়োজন ছাড়া যত্রতত্র মানুষের ঘুরে বেড়ানো বন্ধ করা, সংক্রমণ রোধ এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার পরিপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় নিরন্তর কাজ করে চলেছে। ইতোমধ্যে আহত ছাত্র জনতার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সংক্রান্ত যে কোন জরুরি প্রয়োজন বা অভিযোগের জন্য স্বাস্থ্য বাতায়ন (২৪/৭) নাম্বার :১৬২৬৩ এবং হেলথ ইমার্জেন্সি (০১৭৫৯১১৪৪৮৮ এবং ০১৭৬৯৯৫৪১৯২) হটলাইন নাম্বার খুলে দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে
৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
মিয়ানমার সীমান্তে নজরদারি আরও জোরদার, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার
তৃতীয় ভাষা জানলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী
প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার, আসছে নতুন কারিকুলাম ও ‘ম্যাথ ল্যাব’
খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ