Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ছাড়ালো

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৭ হাজার ৬৫২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৩৯ হাজার ১৬৮ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৯৫ হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৮৫৬ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৬৭ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন।

তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ৭৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ২৫৩ জন।

এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন। ফ্রান্সে করোনায় ২৪ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৭ হাজার ১৭৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিসিএসে বিশাল নিয়োগের ইঙ্গিত, শূন্য ৮,০৯৯ ক্যাডার পদ দ্রুত পূরণের পরিকল্পনা
এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে স্কেলে অন্তর্ভুক্তির কাজ চলছে: শিক্ষামন্ত্রী
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি: শিক্ষামন্ত্রী
শিক্ষা মন্ত্রীর হঠাৎ অ্যাকশন
২ লাখ টাকার বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্‌ফ
৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ ১২৭৮৯

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ