Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

নেতানিয়াহুর দাম্ভিক মন্তেব্যের জবাব, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘের প্রস্তাবের ভোট ১৪২

‘কোনো ফিলিস্তিন রাষ্ট্র মানব না’- ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাবে ব্যাপক সমর্থন জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

১২ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে অনুষ্ঠিত ভোটে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে উত্থাপিত ‘ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে ‘বাস্তবসম্মত, সময় সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপ’ নেয়ার প্রত্যয়ে উত্থাপিত ‘নিউইয়র্ক ডিক্লারেশন’ নামের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি সদস্য দেশ।

ইসরাইল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ মাত্র ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দেয়া বাকি আট দেশ হলো-হাঙ্গেরি, আর্জেন্টিনা, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাও, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে ও টোঙ্গা। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ।

ফ্রান্স ও সৌদি আরবের সাত পৃষ্ঠার এক ঘোষণাপত্রে ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতের একটি ন্যায্য, শান্তিপূর্ণ ও স্থায়ী নিষ্পত্তির জন্য গাজায় যুদ্ধের অবসান ঘটাতে সম্মিলিত পদক্ষেপের’ আহ্বান জানানো হয়েছে।

ঘোষণাপত্রে বলা হয়েছে, গাজার যুদ্ধ ‘অবিলম্বে শেষ হওয়া উচিত’ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদিত একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের পক্ষে এতে সমর্থন জানানো হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে নজরদারি আরও জোরদার, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার
গণমাধ্যমে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশ্বকাপের উন্মাদনায় ‘ব্রেক’! পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বড় পর্দায় ম্যাচ দেখানো বন্ধ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ ও কারিগরি শিক্ষায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব
টানা তৃতীয়বার দেশের শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ৬০০-তে গৌরবময় অবস্থান

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ