দীর্ঘ ৩৫ বছর পর সপ্তম বারের মতো অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোটকেন্দ্রের ভেতরে যারা লাইনে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন তারা বিকেল চারটার পরও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় বিভিন্ন কেন্দ্রের সামনে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা দলে দলে ভাগ হয়ে অবস্থান করছেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র থেকে ব্যালটগুলো নেওয়া হয়েছে পৃথক ডিন কার্যালয়ে। সেখানে ক্যামেরার সামনে ভোট গণনা শুরু হয়েছে।
এবারের নির্বাচনে দিনভর ভোটারদের মাঝে উচ্ছ্বাস থাকলেও অভিযোগও কম ছিল না। ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেল ব্যালট পেপারে ভোট দেওয়া, অমোচনীয় কালি ওঠে যাওয়াসহ নির্বাচনে ভোটগ্রহণে অব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ করেছে।

২৩.৩৩°সে