একনেক সভায় শিক্ষার দুটি বড় প্রকল্প অনুমোদন হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় মোট ২৫টি প্রকল্প অনুমোদিত হয়।
এর মধ্যে শিক্ষার দু’টি প্রকল্প রয়েছে। এগুলো হচ্ছে:
‘সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প, সিলেট টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প’। অন্য প্রকল্পটি হচ্ছে ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ প্রকল্প’।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ২৫টি প্রকল্প অনুমোদন করেছে।

২৩.৩৩°সে