Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ায় ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’ এ বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ায় ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা প্রদেশে অবস্থিত Melaka International Trade Center (MITC) এ ১৬-১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ আসরে খাদ্য ও পানীয় (Food & Beverage), হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি ক্লাস্টারে ৪০০টি বুথের মাধ্যমে বাংলাদেশ, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, তাইওয়ান ও মালয়েশিয়াসহ বিশ্বের ৮টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে।

গতকাল এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালাক্কা প্রদেশের মূখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ (YAB Datuk Seri Utama Ab Rauf bin Yusoh)। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের আমন্ত্রণে যোগদান করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
অনুষ্ঠান শেষে অন্যান্য স্টলের পাশাপাশি বাংলাদেশের স্টল পরিদর্শন করেন মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ ও অতিথিবৃন্দ। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তাদেরকে স্বাগত জানান এবং বাংলাদেশের বুথে প্রদর্শিত রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য যেমন তৈরিপোশাক, পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী, ঔষধসামগ্রী, চামড়াজাত পণ্য, প্লাস্টিকপণ্য, খাদ্য ও পানীয় সামগ্রী প্রভৃতি সম্পর্কে সকলকে অবহিত করে হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাক্কার মুখ্যমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন এবং আগামীতে আরো বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহের এই মেলায় অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মালয়েশিয়ায় বাংলাদেশী পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে হাইকমিশন বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য কুয়ালালামপুরসহ অন্যান্য প্রদেশে বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণসহ নানাবিধ পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে রাজধানী কুয়ালালামপুরের পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ প্রদেশেও বাংলাদেশের পণ্যের বাজার তৈরি করা সম্ভব হবে।
উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশন এর বুথে রপ্তানিযোগ্য পণ্যসামগ্রীর পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ এবং রপ্তানি, বিনিয়োগ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বিতরণসহ এ সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
মেলার শেষ দিনে মেলায় সফলভাবে অংশগ্রহণের জন্য আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশনকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
মিয়ানমার সীমান্তে নজরদারি আরও জোরদার, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার
গণমাধ্যমে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশ্বকাপের উন্মাদনায় ‘ব্রেক’! পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বড় পর্দায় ম্যাচ দেখানো বন্ধ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ ও কারিগরি শিক্ষায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ