Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

মুশফিকের ব্যাট কিনতে চান তামিম

করোনাভাইরাসের কারণে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। দেশের মাঠেও নেই খেলা। ঘরে সময় কাটাচ্ছেন সকল ক্রিকেটাররা। বেশির ভাগ তারকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নানান পরামর্শ দিচ্ছেন। কেউ বা লাইভে ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছেন। বাংলাদেশে এ ট্রেন্ড শুরু করলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর এখানেই জানালেন মুশফিকের নিলামের তোলা ব্যাট কিনতে চান তামিম।

শনিবার রাত ১০টায় ইন্সটাগ্রাম প্রায় ১ ঘন্টা লাইভে ভক্তদের সঙ্গে আড্ডা দিলে দুই টাইগার তারকা। তাদের সঙ্গে এ আড্ডায় যুক্ত হয়েছিল প্রায় চার হাজারের মতো মানুষ।

দুজনের আড্ডায় উঠে আসে দেশের করোনায় আক্রান্ত মানুষের কথা। এই দুঃসময়ে কেমন কাটছে তাদের জীবন। যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়াচ্ছেন।

তামিম ইকবাল এরিমধ্যে একশ’র বেশি ক্রীড়াবিদকে পাঠিয়েছেন উপহার সামগ্রী। এছাড়াও বিভিন্নভাবে সহায়তা করছেন সাধারণ মানুষকে।
মুশফিকুর রহিম ও দলীয় ভাবে দিয়েছেন বেতনের অর্ধেক। এ ছাড়া নিলামে তুলতে যাচ্ছেন শ্রীলঙ্কার বিপক্ষে করা প্রথম ডাবল শতকের ব্যাটটি।

যে ব্যাটটা মুশফিকের কাছে সবচেয়ে প্রিয়। তবে দেশের প্রয়োজনে উৎসর্গ করতে মোটেই খারাপ লাগছে না বলে জানান তিনি।

এসময় মুশফিক অনুরোধ করেন তার স্মৃতিবিজড়িত এই ব্যাটটি যেন অনেক দামে কিনে নেন।

‘আমি জানি অন্য কোনো লিজেন্ড ক্রিকেটারের ব্যাট হলে অনেক দাম উঠত। কিন্তু আমি চাইব ব্যাটটা যত বেশি দামে কিনতে পারেন। কেন না এখান থেকে পাওয়া অর্থ মহৎ কাজে ব্যয় হবে। আমার কাছে এই ব্যাটটা অনেক স্পেশাল’।

এমনটা শুনে তামিম ইকবালও বলেন, আমারও ইচ্ছা আছে ব্যাটটা কেনার। যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তো অবশ্যই কিনে নিব।

যদিও কবে ব্যাটটা নিলামে তোলা হবে এখনও কিছুই জানাননি মুশফিক। এর আগে সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপ মাতানো ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি করেছেন নিলামে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
বন্যা ও বৈরী আবহাওয়া: চট্টগ্রাম বোর্ডে কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত
পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল কারসাজি করলে জেল ৫ বছর, সংসদে নতুন আইন পাস

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ