Header Border

ঢাকা, , | () ২৩.৩৩°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

আমরা যেন ভুলে না যাই জুলাইয়ে আমাদের সন্তানরা কেন প্রাণ দিয়েছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যেন কোনদিনও ভুলে না যাই যে, জুলাইয়ে আমাদের সন্তান ও ভাই-বোন এবং দেশের আপামর জনসাধারণ কেন নির্ভীকচিত্তে প্রাণ দিয়েছে; কারণ তারা পরিবর্তন চেয়েছে।

তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পরিবর্তন আনার একটা সুযোগ পেয়েছি। দল মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে সেই সুযোগ কাজে লাগাতে হবে।

আজ রংপুর শিল্পকলা একাডেমির সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত র‌্যালি শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

বর্ণাঢ্য এই র‌্যালি রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমির সামনে শেষ হয়।

নির্বাচন ও গণভোটের প্রচারণায় নিয়োজিত ভোটের গাড়ির কার্যক্রম এসময় চলমান ছিল।

উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ’-তে ভোট দিলে আমরা বারোটা জিনিসে পেয়ে যাব। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকারকে আপনারা এক অর্থে বাধ্য করবেন, সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন এনে বিচার বিভাগকে স্বাধীন করতে; প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে; তত্ত্বাবধায়ক সরকার আনতে, নিজেদের অধিকার বাড়াতে।

তিনি বলেন, এগুলোতে না বলার কোন কারণ দেখতে পাচ্ছি না। ‘হ্যাঁ’ ভোট দিলে রাজনীতিতে একটা ভারসাম্য আসবে। রাজনৈতিক ভারসাম্য আসলে কাউকে আর দেশ ছেড়ে পালাতে হবে না। কারণ কেউই আর ভূয়া নির্বাচন দিতে পারবে না।

উপদেষ্টা আরো বলেন,দলের ভেতরেও গণতান্ত্রিক চর্চা হবে। রাষ্ট্রপতি জাতির অভিভাবকের মতো। দেশের প্রয়োজনে তাকে দল মত নির্বিশেষে ভূমিকা পালন করতে হয়। তাই এখানে ক্ষমতার ভারসাম্য প্রয়োজন।

র‌্যালিতে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, বিভাগীয় পুলিশ কমিশনার, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর
কাগজকল মালিকদের যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
শিক্ষকদের বদলি ও প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
একনেক সভায় শিক্ষার দুই প্রকল্প অনুমোদন
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ