Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সম্পাদক দস্তগীর

ঢাকা, ১৮ জুন : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচনে সভাপতি পদে ড. মো. মহিবুল আহসান এবং সাধারণ সম্পাদক পদে মো. গোলাম দস্তগীর নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার ইউজিসি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোছা. জেসমিন পারভীন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত ড. মহিবুল আহসান বর্তমানে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক এবং মো. গোলাম দস্তগীর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি মুহাম্মদ মাসুদ হোসেন ও মোহাম্মদ ইউসুফ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. ইকরামুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম এবং সদস্য মোহাম্মাদ আব্দুস সালাম, রায়হান মিয়া ও মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইউজিসির জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অতিরিক্ত পরিচালক শিবানন্দ শীল এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার জেসমিন পারভীন বলেন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি ইউজিসির কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি ড. মহিবুল আহসান বলেন, ইউজিসির সব কর্মকর্তার প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন তিনি। নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিভেদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা এবং যোগ্যতা ও কর্মদক্ষতার যথাযথ মূল্যায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ইউজিসির কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
ডিসেম্বরেই সব শিক্ষার্থীর হাতে বই, কাগজ সরবরাহে আশ্বাস মিল মালিকদের: শিক্ষামন্ত্রী
আপত্তিকর ভিডিও ভাইরাল: শাহজাদপুরের সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত
তৃতীয় ভাষা জানলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ