Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হলেন প্রফেসর বিশ্বজিৎ চন্দ

জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ- এর অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আইন বিশারদ প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

বৃহস্পতিবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ।

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯- এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী তিন বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন।

কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে প্রফেসর বিশ্বজিৎ চন্দ কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত হারে সম্মানী ও ভাতা প্রাপ্য হবেন।

জাতীয় মানবাধিকার কমিশনে অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেওয়ায় প্রফেসর বিশ্বজিৎ চন্দ বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশে মানবাধিকার সুরক্ষায় তিনি সক্রিয় ভূমিকা পালন ও কমিশনকে গঠনমূলক পরামর্শ দেবেন বলে জানান।

প্রফেসর বিশ্বজিৎ চন্দ বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কমিশনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ এবং ক্রস বর্ডার হায়ার এডুকেশন শাখা দেখভালের দায়িত্বে আছেন।

উল্লেখ্য, ইউজিসিতে ২০২০ সালে প্রেষণে যোগদানের পূর্বে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সম্পাদক দস্তগীর
এম হাফিজ উদ্দিন খান আর নেই
দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ায় ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’ এ বাংলাদেশের অংশগ্রহণ
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
গাজাগামী ফ্লোটিলা: রুহি লোরেন বাংলাদেশি বংশোদ্ভূত

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ