Header Border

ঢাকা, , | () ২৩.৩৫°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

টাঙ্গাইলে ৪ জন কারাবন্দিকে মুক্তির সিদ্ধান্ত, ৩ জন মুক্তি পেলো

করোনাভাইরাসের প্রভাবে দেশব্যাপি কারাবন্দিদের মধ্যে বিশেষ বিবেচনায় মুক্তির অংশ হিসেবে টাঙ্গাইলে চারজন কারাবন্দিকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। এদের মধ্যে তালিকায় থাকা তিনজন শনিবার দুপুরে কারাগার মুক্তি পেয়ে বের হয়েছেন। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা থাকায়, সেটি পরিশোধ করার পর মুক্তি পাবেন।

শনিবার (২ মে) বিকেলে টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন এই তথ্য নিশ্চিত করেন বলেন , আমাদের কাছে অধিদপ্তর থেকে বেশ কিছু ক্যাটাগরিতে মুক্তি দেয়ার জন্য বন্দিদের তালিকা চেয়েছিলো। ইতিমধ্যেই আমরা ২৪০ জনের মতো তালিকা পাঠিয়েছিলাম। মূলত ৪টি বিষয়কে লক্ষ রেখে বন্দিদের এই তালিকা দেয়া হয়েছে। বন্দিদের মধ্যে যাদের সাজা ৬ মাসের মতো অবশিষ্ট আছে, যারা মোট সাজার অর্ধেকের বেশি ভোগ করেছে, যাদের যাবজ্জীবন বা ৩০ বছরের সাজা রয়েছে আর তার মধ্যে ২০ বছরের বেশি সাজা খেটেছে আর যারা বয়সে বৃদ্ধ ও অসুস্থ এবং যাদের আচরণ সন্তোষজনক তাদেরকেই এই তালিকায় রাখা হয়েছিলো।

পরে আজ সুরক্ষা সেবা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে যে সকল বন্দিরা এক বছরের সাজার মধ্যে ৬ মাস সাজা খেটে ফেলেছে, যাদের তিন মাসের কম সাজা রয়েছে, এমন বেশ কিছু বন্দিকে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল জেলা কারাগারের চার কারাবন্দি রয়েছে। তাদের মধ্যে তিনজন আজ দুপুরেই মুক্তি পেয়েছেন। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা থাকায়, সেটি পরিশোধ করার পর মুক্তি পাবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর
কাগজকল মালিকদের যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
শিক্ষকদের বদলি ও প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
একনেক সভায় শিক্ষার দুই প্রকল্প অনুমোদন
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ