Header Border

ঢাকা, , | () ২৩.৩৫°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

তানোরে ওয়ার্ড আ.লীগ নেতার ওপর চোরাগুপ্তা হামলা : টাকা লুট

রাজশাহীর তানোরে প্রতিবেশি সন্ত্রাসিরা এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ওপর চোরাগুপ্তা হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আজ (২ মে) শনিবার বিকেলে তানোর থানায় ৫ জন মানধারী সন্ত্রাসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল (১ মে) শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সেলামপুর গ্রামে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার সেলামপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম (৩২) চা খেয়ে মামুন মেম্বারের সাথে রেশন কার্ড বিতরণ বিষয়ে আলাপ-আলোচনা করেন। পরে প্রকৃতির ডাকে এনামুলের বাড়ির পশ্চিম পাশে যান সাদিকুল। এসময় তাকে একা পেয়ে একই গ্রামের আজাদ (৪০) ও তার পুত্র মুরাদ (২৫) এবং আলহাজুল (১৮) ছাড়াও অজ্ঞাত আরও বেশ কয়েকজন সন্ত্রাসি লাঠি সোডা ও ধাঁরালে হাসুয়া নিয়ে চোরাগুপ্তা হামলা চালায়। এহেন পরিস্থিতিতে সাদিকুলের কোমরে ও পকেটে ৬১ হাজার ৫৬৫ টাকা হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক কেড়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসিরা। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

 

এনিয়ে সাদিকুল ইসলাম জানান, গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি নৌকা প্রার্থীর পক্ষে ভোট করি। এতে হাতুড়ী প্রার্থীর পক্ষের আজাদ ক্ষিপ্ত হয়ে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। এছাড়া বেশ কয়েক দিন আগে আজাদ আমার কাছে ৭০ হাজার টাকা ধার চাই। আমি তাকে টাকা ধার দিতে অপারগতা প্রকাশ করি। এই দুটি আক্রোশে আমার ওপর চোরাগুপ্তা হামলা করে টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসি আজাদ ও সাঙ্গ-পাঙ্গরা বলে জানান তিনি।

এব্যাপারে আজাদের কাছে জানতে চাওয়া হলে তিনি অস্বিকার করে বলেন, রাতে কে বা কারা সাদিকুলকে মারধর করেছে। শত্রুতা মূলক প্রতিশোধ নিতে অন্যায়ভাবে লোকসমাজে তার নাম করা হচ্ছে বলে জানান আজাদ। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেছেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত প্রমাণে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর
কাগজকল মালিকদের যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
শিক্ষকদের বদলি ও প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
একনেক সভায় শিক্ষার দুই প্রকল্প অনুমোদন
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ