প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর খসড়া অধ্যাদেশটির ওপর অংশীজনের মতামত গ্রহণের জন্য সভা আহ্বান করা হয়েছে।
আগামী ২১ অক্টোবর বিকাল ৩টা শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এই সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, একজন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, সাত কলেজের অধ্যক্ষ, ঢাকা কলেজের তিনজন ছাত্র প্রতিনিধি, কবি নজরুল কলেজের দুই জন ছাত্র প্রতিনিধি, ইডেন কলেজসহ ৭ কলেজের ছাত্র প্রতিনিধিসহ মোট ৩১ জন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
২,০ উক্ত সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২৩.১৬°সে